- বিশেষ প্রকাশনা
- ২ অক্টোবর ২০১১
- ওয়ার্ডপ্রেস, ডাউনলোড, বাংলা কম্পিউটিং
ওয়ার্ডপ্রেসকে শতভাগ বাংলায় রূপান্তর প্রকল্পটি একরকম বন্ধই হয়ে গিয়েছিল। এর মধ্যেই অনেক শুভাকাংখী সরাসরি, ফোন, ইমেইল, সোশ্যাল নেটওয়ার্কগুলোতে নানাভাবে উৎসাহ যুগিয়েছেন আবার শুরু করার জন্য। এখানে বলে রাখা দরকার, প্রকল্পটি যখন শুরু হয়েছিল তখন ওয়ার্ডপ্রেস 2.xx এর আমল। এর মধ্য বদলেছে অনেক কিছুই। যুক্তও হয়েছে আরো অনেক সুবিধা। অনেক ভাষাগত পরিবর্তন ও পরিবর্ধনও লক্ষণীয়। সেদিকটা মাথায় রেখেই ওয়ার্ডপ্রেস বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক বেটা ৩.০ রিলিজ দেয়া হলো। এবারও আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ এবং সমালোচনার আশায় রইলাম।
গুগল প্লাসের বেটা রিলিজ, ফাইনাল রিলিজ সব হয়ে গেলেও গুগল এ্যাপ ব্যবহারকারীদের ধরাছোয়ার বাইরেই ছিল এতদিন। সম্প্রতি গুগল ঘোষণা করেছে এখন থেকে গুগল এ্যাপ ব্যবহারকারীরা (যারা গুগলের অধীনে নিজস্ব ডোমেইনে কাস্টম ইমেইল ব্যবহার করছেন) গুগল প্লাসের একাউন্ট পেতে পারেন।