দুপুরে ঘুম থেকে উঠে অনেকটা বেখেয়ালেই অ্যাপ্লিকেশনের প্রোফাইল পেজে গিয়েছিলাম। ওখানে দেখি নোটিশ ঝুলছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে অ্যাপ প্রোফাইল পেজ সুবিধা বন্ধ করে দেয়া হবে।
আপনি চাইলে আপনার বর্তমান অ্যাপের সমস্ত ফ্যান নতুন ফ্যানপেজে সরিয়ে নিতে পারেন। এজন্য আপনাকে প্রথমে একই নামে একটি ফ্যানপেজ তৈরী করতে হবে। পেজটির বিভাগ দিন Product/Service এবং উপবিভাগ দিন App ব্যাস। এরপর আপনার বর্তমান এ্যাপ প্রোফাইল পেজের উপরের নোটিশের মাইগ্রেট লিংকে ক্লিক করে আপনার নতুন ফ্যানপেজটি দেখিয়ে দিন। সব ফ্যান নতুন পেজে ট্রান্সফার হয়ে যাবে।
গুগল প্লাসের বেটা রিলিজ, ফাইনাল রিলিজ সব হয়ে গেলেও গুগল এ্যাপ ব্যবহারকারীদের ধরাছোয়ার বাইরেই ছিল এতদিন। সম্প্রতি গুগল ঘোষণা করেছে এখন থেকে গুগল এ্যাপ ব্যবহারকারীরা (যারা গুগলের অধীনে নিজস্ব ডোমেইনে কাস্টম ইমেইল ব্যবহার করছেন) গুগল প্লাসের একাউন্ট পেতে পারেন।