গুগল ক্রোম পোর্টেবল ৫.০.৩৭৫.৫৫ এবং ৬.০ Development Build ডাউনলোড
Google Chrome Portable 5.0.375.55 কে সম্প্রতি অবমুক্ত করা হয়েছে। গুগল ক্রোম সম্পর্কে সবারই জানা। নতুন কিছু আর বলার প্রয়োজন নেই। অসাধারণ দ্রুতগতিসম্পন্ন এই ব্রাউজারটির পোর্টেবল সংস্করণটিও কিন্তু একই রকম সার্ভিস দিচ্ছে।
অন্যান্য পোর্টেবল এপ্লিকেশনে একটি সমস্যা নিয়ে খুবই দুর্ভোগ পোহাতে হয়; তা হচ্ছে, Saved Password. প্রয়োজনে অপ্রয়োজনে আমরা বিভিন্ন সাইটের জন্য লগইন করার সময় ব্রাউজারের সেভ পাসওয়ার্ড অপশনটি ব্যবহার করে থাকি। এপ্লিকেশনটি যেহেতু পোর্টেবল, সেহেতু অন্য কেউ নিতেই পারে। কিন্তু নিয়ে গেলেইতো সব পাসওয়ার্ডও সাথে গেল! কিন্তু গুগল ক্রোমের নতুন পোর্টেবল ভার্সনটি সম্পর্কে বলা হয়েছে, এটাক যখন নতুন অন্য কোন কম্পিউটারে নিয়ে যাওয়া হবে, তখন সেভ করা পাসওয়ার্ডগুলো আর দেখা যাবে না।

ডাউনলোড লিংক
প্রথমে এখান থেকে Google Chrome Portable এর এপ্লিকেশন ইন্সলারটা ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হয়ে গেলে প্রোগ্রামটি চালিয়ে দিন এবং নির্দেশনা অনুসরণ করুন। আপনার পছন্দের যেকোন একটি ফোল্ডারে এটাকে ইন্সটল করে নিন (ইন্টারনেট কানেকশন থাকতে হবে)। ব্যস, ইন্সটল শেষে উক্ত ফোল্ডারটি আপনার পেন ড্রাইভে রেখে দিন আর যখন খুশি ব্যবহার করুন।

বাহ! দারুন ব্লগতো!
ব্লগরোলে আর গুগল রিডারে যোগ করলাম।
ঘুরে যাব মাঝেমাঝেই।
আপনারটা কিন্তু আমি আগেই আমার আরএসএস রিডারে যোগ করে রেখেছি। আপনার লেখার ভিতরে একটা গতি আছে যা আমার ভাল লাগে।
গত পরশু রাতের পর থেকে ১০ মিনিট আগ পর্যন্ত আমার ইন্টারনেট কানেকশন ছিল না
ওপস! থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ
Feeling honoured
মামুন ভাই , জানি এই কমেন্ট করা ঠিক হচ্ছে না তবুও করব
আমি আমার ব্লগে বাংলা কি-বোর্ঢ সেট করব আমাকে জানান অনুগ্রহ করে আর ভালো ভালো প্লাগিনের সাইট দেন
অনুরোধ রইল.আমি ফ্রিল্রান্স সম্পর্কে ব্লগ বানাবো
বেঠিকের আবার কী হলো? আপনার ব্লগে বাংলা কিবোর্ড সেট করার জন্য Bangla Kb ব্যবহার করতে পারেন। প্লাগিনের জন্যও যে সে সাইট থেকে ডাউনলোড না করে আগে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল প্লাগইন ডিরেক্টরী দেখে নিন।
ধন্যবাম এমন একটি জিনসিই খুজছলিাম