গুগল গিয়ার! আপনার ইন্টারনেটকে করুন আরো গতিময়
গুগলের প্রায় সব সেবাই ফ্রি। তেমনই আরেকটি সেবা হচ্ছে গুগল গিয়ার। তেমন গুরুতর কিছু না। একটি ওপেনসোর্স এপ্লিকেশন যা আপনার Internet Browsing এর সময়ে কিছু তথ্যকে আপনার হার্ডডিস্কে সংরক্ষণ করে রাখে এবং চাহিদা মোতাবেক তা সরবরাহ করে বিধায় অনাকাঙ্খিত ব্যান্ডউথের অপচয় কমে আসে সেইসাথে কাজটাও সারা হয়ে যায় আরেকটু তাড়াতাড়ি। গুগল গিয়ার খুব ভালভাবে কাজ করে Myspace, Gmail, Google Docs, Google Reader, Google Calender, Picasa Web Album ইত্যাদিতে। তবে আপনার কম্পিউটারটি যদি শেয়ার্ড কম্পিউটার হয় তবে এটা ব্যবহার করতে চাইলে আপনাকে খুবই সাবধানী হতে হবে কেননা এটা চালু থাকলে বেশ কিছু ইন্টারনেট সংক্রান্ত কাজ অফলাইনেও করা যায়। যেমন- আপনার পিসিটি কোন এক মূহুর্তে ইন্টারনেটে যুক্ত না থাকলেও আপনি আপনার মেইলে লগইন করে পুরাতন মেইলগুলো পড়তে বা নতুন মেইল লিখতে পারবেন।
ব্যবহার করতে চাইলে আপনার থাকতে হবে
যদি উইন্ডোজ ব্যবহারকারী হন-
- উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা বা উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম
- ফায়ারফক্স ১.৫+
- ইন্টারনেট এক্সপ্লোরার ৬.০+
- ক্রোম (ইন্সটল করাই আছে, আপনার কিছু করতে হবে না)
যদি লিনাক্স ব্যবহারকারী হন-
- ৩২ বিটের অপারেটিং সিস্টেম (৬৪ বিট ওয়ালাদের জন্য আপাতত দুঃখিত)
- ফায়ারফক্স ১.৫+
ম্যাক অপারেটিং সিস্টেম হলে-
- 10.4 Tiger or 10.5 Leopard, G4+/Intel CPU
- ফায়ারফক্স ১.৫+
- সাফারি ৩.১১+
- Mac OS 10.6 Snow Leopard, G4+/Intel CPU
- ফায়ারফক্স ১.৫+
যদি উইন্ডোজ মোবাইলে ব্যবহার করতে চান-
- উইন্ডোজ মোবাইল ৫.০ এবং ৬.গ
- ইন্টারনেট এক্সপ্লোরার মোবাইল ৪.০১+
- অপেরা মোবাইল ৯.৫১
এন্ড্রয়েডেও চালাতে পারবেন-
- এন্ড্রয়েড 1.x ডিভাইস বা এমুলেটর (আগেই ইনস্টল করা আছে)
তাহলে আর দেরী কেন?

মামুন ভাই এটা আসলেও কাজের জিনিস
আমি উবুন্টু ১০.০৪ এ গিয়ার ইন্সটল করতে পারি নি।
ইন্সটল করতে গেলে নিচের ইমেজের মত ম্যাসেজ আসে….কি করতে পারি…??
http://www.freeimagehosting.net/image.php?24f95ef...
আপনার দেয়া ছবির লিংকটি কাজ করছে না। তাছাড়া আমি উবুন্টুতে ইনস্টল করে দেখিনি তাই এই বিষয়ে বলতেও পারছি না। দেখে জানাবো।