ওয়ার্ডপ্রেসকে বাংলায় রূপান্তর (ওয়ার্ডপ্রেস বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক বেটা-১)
দিনদিন ব্লগিং জনপ্রিয়তা পাচ্ছে। বাড়ছে ব্লগারের সংখ্যা। আগের মত এখন আর স্ট্যাটিক ওয়েবসাইট তৈরী করতেই দেখা যায় না। অন্যান্য ভাষার পাশাপাশি বাংলায় ব্লগিংও একেবারে পিছিয়ে নেই। একসময় অনেকেরই আক্ষেপ ছিল, গুগলে বাংলায় লিখে সার্চ করলে প্রয়োজনীয় কিছুই পাওয়া যায় না। এ অভিযোগের মাত্রা দিনকে দিন কমে আসছে। আমরা আশা করতে পারি খুব শীঘ্রই কোনকিছু খুজতে হলে আমাদেরকে আর ইংরেজীর দারস্থ হতে হবে না। বাংলাতেই পাওয়া যাবে। এর এজন্য ব্লগারদের ভূমিকাই প্রধান।
বেশ কিছুদিন আগেই ওয়ার্ডপ্রেসকে শতভাগ বাংলায় রূপান্তরের জন্য কাজ শুরু করেছিলাম। আসলে প্রথমে শুরু করেছিলাম নিজে ব্যবহারের জন্যই। তাই ধীরে ধীরেই করছিলাম। কিন্তু গত কয়েকদিনে বন্ধুবান্ধব থেকে শুরু করে অনেক পরিচিত এবং শুভাকাংখীরাই দেখছি তাড়া দিচ্ছেন। বেশ কয়েকজনকেই ইতিমধ্যে ইমেইলের মাধ্যমেও পাঠাতে হয়েছে। তাই ভাবলাম, আপাতত যতটুকু হয়েছে ততটুকুই এখানে দিয়ে দিই। তারপর পুরো হয়ে গেলে নাহয় আবার দেয়া যাবে।
কাজ কিছুই না। প্রথমে Bangla.zip ফাইলটি ডাউনলোড করে আনজিপ করে নিন। এবারে আপনার ওয়ার্ডপ্রেস যেখানে ইন্সটল করেছেন সেখানে wp-content ফোল্ডারে ঢুকে পড়ুন। দেখবেন languages নামে একটা ফোল্ডার আছে। যদি না থাকে তবে ওখানে languages নামে একটি ফোল্ডার তৈরী করুন। এবারে এই languages ফোল্ডারে আনজিপকৃত Bangla.mo আপলোড করে দিন।
এবারে আপনার ওয়ার্ডপ্রেস সেখানে ইন্সটল করেছেন সেই রুট ডিরেক্টরীতে ফিরে আসুন এবং wp-config.php ফাইলটি ওপেন করুন।
define (‘WPLANG’, ‘ ‘);
লাইনটা খুজে বের করে ইনভার্টেড কমা’র ভিতরে Bangla লিখে দিন। লাইনটা নিচের মত দেখাবে।
define (‘WPLANG’, ‘Bangla’);
আপনার কাজ শেষ। আপনার সাইটে লগইন করে দেখুন সাইটটা বাংলা হয়ে গেছে।

বলে রাখা দরকার
বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাকটি তৈরী করা হচ্ছে ওয়ার্ডপ্রেস ৩.০ এর উপরে ভিত্তি করে। যারা ৩.০ ব্যবহার করছেন, তারা পুরো সুবিধাটাই পাবেন। আর যারা এর থেকে পুরাতন ভার্সন ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাংলা দেখা যাবে কেননা, ওয়ার্ডপ্রেস ৩.০ তে অনেক ক্ষেত্রেই ভাষাগত পরিবর্তন আনা হয়েছে। যেমন- আগের ভার্সনগুলোতে ব্লগ বলা হতো কিন্তু নতুন ভার্সনে অনেক জায়গায় সেগুলোকে সাইট বলা হচ্ছে এমন আরো অনেক। এ কাজে আমাকে অনেক শব্দের বাংলা অনুবাদ বিষয়ক বিভ্রান্তি দূর করে কঠিনভাবে সহযোগিতা করেছেন ব্লগার রিয়া; আর কাজ শুরুর পর থেকেই কবে শেষ হবে এই নিয়ে গুতাতে আছেন রংমহল ফোরামের এডমিন ভবঘুরে। সম্ভবত কাজ শেষ হবার আগ পর্যন্ত এই গুতানি থামবে না।
বিশেষ অনুরোধ
এটা ব্যবহার করতেই হবে এমন কোন বাধ্য বাধকতা নেই। তবে যারা ব্যবহার করবেন, তাদের চোখে যদি কোন বানান ভুল বা ভাষাগত বিচ্যুতি ধরা পড়ে দয়া করে এখানে মন্তব্য আকারে জানিয়ে দেবেন যাতে সেটাকে সংশোধন করা যায়।
অসাধারন একটা কাজ। মামুন ভাই। অনেকেই উপকৃত হবে আশা করছি।
কি যে বলব
শুধু এতটুকু বলি, ভাষা শহিদরা যদি পাকিস্তানিদের পরাজিত করে স্বাধীনতা আনে, তার রক্ষার দায়ীত্বও আমরা মোটামিউটি ভালোভাবে পালন করছি। এর প্রমান আজকের টপিক্স
সেলুট সার জি
আর হা এটা আমি পাবনার এক ভাই থেকে আজ সকালেই পেয়েছি, যা তিনি আপনার কাছ থেকে পেয়েছিলেন
যাক আজই তার (বাংলা এমও) আত্মপ্রকাশ
আমি প্রয়োগ করেছি এখানে
http://luckyfm.cz.cc
ধন্যবাদ। তবে আপনি যদি ফাইলটা গতকাল সকালে পেয়ে থাকেন, এখানকারটা ডাউনলোড করে নিতে পারেন। কেননা, এটাতে গতকাল বিকাল পর্যন্ত আপডেট আছে।
অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানিয়ে গেলাম।
কিন্তু একটু মুশকিলে পড়েছি যে! আমি অফিস থেকে জিপ ফাইল নিয়েছিলাম পেনড্রাইভে, তখন খেয়াল করিনি, Bangla.po ফাইল পাচ্ছি ভিতরে; Bangla.mo কই পাবো?
Oh. Sorry
Change kore dilam.
মামুন সৃজন ভাই,কয়েকবার ট্রাই করেও ফাইলটি ডাউনলোড করতে পারলাম না। ডাউনলোড না হয়ে হিজিবিজি লিখা বা ফাইল এর কনটেন্ট চলে আসছে।
আসলে গতকাল সব লেখা শেষে পোস্টটা যখন পাবলিশ করতে যাবো তখনই বিদ্যুৎ চলে গেল। আইপিসএটাও কয়েকদিন হলো নষ্ট হয়ে পড়ে আছে তাই ইউপিএসটা এত ঘনঘন পুকপুক করছিলো যে, তাড়াহুড়া করতে গিয়ে এক ফাইল আপলোড করতে গিয়ে আপলোড করে ফেলেছিলাম অন্যটা। পোস্টটা প্রকাশ করেই বাসায় চলে গেছি। মাঝরাতে কৌশিক সাহেব জানালেন, আমি ভুল ফাইল আপলোড করেছি। তখন আর কী করি? সেলফোন থেকেই ফাইল বদলে দিলাম। কিন্তু সকাল হতে হতেই কয়েকজন মেইল করেছে ফাইল ডাউনলোড হচ্ছে না। অবশ্য লিংকটা কপি করে নিয়ে এ্যাড্রেসবারে পেস্ট করলেই ডাউনলোড হতো। যাই হোক, বাড়তি কষ্ট দেবার জন্য দুঃখিত। এখন ঠিকঠাকভাবেই ডাউনলোড হবে।
=================================================
আরেকটা কথা, আজ সকাল পর্যন্ত হিসাব মতে, এই পোস্টটতাতেই এই ব্লগের জন্য সবচে বেশী স্পাম কমেন্ট ধরা পড়েছে। তাই নামের সাথে ওয়েবসাইটের লিংক দিলেও দয়া করে মন্তব্যের ভিতরে বিজ্ঞাপনমূলক লিংক কেউ দিয়েন না
রেফারেন্সের ক্ষেত্রে লিংক দিলে আপত্তি নেই। তবে ওগুলোও স্পাম হিসেবে ধরা পড়তে পারে।
=================================================
আর; সবাইকেই বলছি, এভাবে উৎসাহ দিলে কিন্তু কাজ করতে ভালই লাগে
Thank you bro. I am going to try
দারুন একটি কাজ করেছেন ভাই।
ধন্যবাদ। শুনেছিলাম বিভিন্ন থিম, প্লাগিনের অনুবাদ প্রকল্প শুরু করেছিলেন। সেইটার কি খবর? আমিতো কাজের চাপে সময় দিতে পারিনা বলে নাম লেখানোর সাহস পাইনি
আসলে পরীক্ষার জন্য ভাটা পড়েছিল। এখন আবার পূর্ণ উদ্যোমে শুরু করব ইনশাল্লাহ ……….। সাইটের ব্যান্ডউইডথ শেষ হয়ে যাওয়ার কারনে এই পোস্টটি অনুবাদ প্রকল্পতে কপি করতে পারিনি। আগাম অনুমতি চেয়ে রাখলাম।
লেখাটিকে হুবহু কপি না করে আপনি একটা রিভিউ লিখে ফেলতে পারেন। সেটাই কিন্তু উভয় সাইটের জন্য মঙ্গলজনক হবে
আর তাতে কপিপেস্ট ভাবটাও থাকবে না।
ফাইলটি ঠিক দেয়ায় ধন্যবাদ মামুন ভাই। আপনার এ কাজটি ব্লগারদের কাছে চির স্মরনীয় হয়ে থাকবে। আবারো ধন্যবাদ
হৃদয়ের গভীর থেকে আপনাকে একটা স্যালুট, আপনাদের মত নতুন দিনের ভাষা সৈনিকদের জন্য আমাদের ময়ের ভাষায় ব্লগিং করতে পারছি।
Core .po ফাইলটা দেওয়া যায় কী?
কিছু কিছু স্ট্রিং পরিবর্তন করে নিতে হবে এইটা ইউজ করতে হলে।
দারুন উদ্যোগ!
ধন্যবাদ…
(কমেন্ট বক্সে ফন্ট সোলায়মানলিপি সেট করে দিন)
কাজ আর সামান্যই বাকী আছে। কোন কোন স্ট্রিং পরিবর্তন করা দরকার জানালে সেটা পরিবর্তন করে দেয়া যেত যা সবারই কাজে আসতো। .po এবং .mo দুইটি ফাইলই আশা করা যাচ্ছে শীঘ্রই wordpress.org থেকে ডাউনলোড করতে পারবেন।
(কমেন্ট বক্সেতো ফন্ট সম্ভবত সোলায়মানলিপি-ই দিয়েছিলাম। আপনার ওখানে কি উল্টাপাল্টা দেখাচ্ছে? দাড়ান দেখে নিই)
নাহ…
ব্যাক্তিগত জিনিস ঐটা (নিজের জন্য কাস্টোমাইজড স্ট্রিং)…অন্য কারও কাজে লাগবে না
অরজিনাল রিলিজ হইলে .po ফাইলটা এটাচ করে দিয়েন।
ধন্যবাদ।
(কমেন্ট বক্সে এখনও ভৃন্দা!)
আর ভাই! আপনাকে পা ছুয়ে ছালাম করতে ইচ্ছা করছে , শীঘ্রই আপনার সাথে দেখা করতে চাই আপনি কি দেখা দিবেন , আর এই পোষ্টের জন্য ধন্যবাদ
এখানে বোধহয় wp-includes হবে। কারন languages নামক ফোল্ডারটি wp-includes এর মধ্যে তৈরি করতে হয়।
অসুবিধা নাই। wp-content ফোল্ডারে করলেও হবে। একবার করেই দেখুন।
আচ্ছা
মামুন ভাই, দেখুনতো
সেটিংস >> আলোচনা সেটিংস >> কোন মন্তব্য প্ররর্শনের আগে
কিন্তু ওখানে কি প্রদর্শন হবেনা??????
ঠিকই ধরেছেন। অসংখ্য ধন্যবাদ, সংশোধন করা হলো। আগামী রিলিজে সংশোধিতটা পাবেন।
ধন্যবাদ
.po ফাইলটা পাওয়া গেলে আরো ভাল হয়।
এটা আপাতত টেস্টের জন্য রিলিজ দেয়া হয়েছে। ফাইনাল রিলিজ দেবার সময় .po ফাইলটা সাথে দিয়ে দেবার ইচ্ছা আছে।
ফাইলটা পেলে আমরাও আপনাকে সাহায্য করতে পারি।
কয়েকদিন ছুটিতে থাকার কারনে জবাব দিতে দেরী হবার জন্য দুঃখিত। আমি আসলে অফিসের কম্পিউটারে বসে ইন্টারনেটের কাজগুলো করি। যে মেসে থাকি ওখানে কম্পিউটার নেই।
আপনি আমার কাজে সাহায্য করতে চেয়েছেন যাতে আমি যারপরনাই আনন্দিত। কিন্তু আসলে সত্যি কথা বলতে কী, কাজটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং কাজটা একাই শেষ করতে চাই। এটাকে অনেকটা কনফিডেন্স টেস্টও বলতে পারেন। তবে কাজ শেষে আমি .mo ফাইলটাও সাথে এটাচ করে দেবো তখন যে যার মত কাস্টমাইজ করে নিতে পারবেন।
আপনাকে একটা মেইল করেছি
অনেক সুন্দর একটা কাজ করেছেন মামুন ভাই !!
দোয়া কইরেন যাতে শেষ করতে পারি
ওয়ার্ডপ্রেসকে বাংলায় রূপান্তর, সাধুবাদ। আমি ইউজ করতেছি আমার সাইটে, স্বগরবে।
ধন্যবাদ। জেনে ভাল লাগলো…
অসাধারণ কাজ মামুন ভাই।
তবে আমার একটা কথা ছিল। ফাইলটার নাম ISO কোড অনুযায়ী দিলে ভাল হতো না?
ধন্যবাদ ভাই! আপনার করা এই একই প্রশ্ন এর আগেও আমি বেশ কয়েকবার অনলাইন, ফোনলাইন এবং অফলাইনেও পেয়েছি।
তবে এর জবাবে আমি অন্যদেরকে যা বলেছি-
প্রথমতঃ অলরেডি bn_BD ২টা নামে দুইটা ফাইল রয়েছে যার ফলে আমি আমি নিজেও অনেকসময় গুলিয়ে ফেলি। ফাইল সাইজ দেখা অথবা ইনস্টল করা ছাড়া চেনার উপায় থাকে না। চেনার সুবিধার্থেই মূলতঃ ফাইলের নাম আলাদা করে দিয়েছিলাম।
দ্বিতীয়তঃ ফাইলটা যখন তৈরী করা শুরো করেছিলাম তখন আসলে নিজের জন্যই করছিলাম। তখন আমি নিজেও জানতাম না এটা এতদুর আসবে। তাই আইএসও কোড নিয়ে তখন মাথা ঘামাইনি।
তৃতীয়ত, ইচ্ছা করলে ফাইলটাকে আইএসও কোড অনুযায়ী রিনেম করে নিতে পারেন। তাতেও ফাইলটা ঠিকভাবেই কাজ করবে।